লকডাউন শিথিল: করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির শঙ্কা

লকডাউন শিথিল: করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির শঙ্কা

উত্তরদক্ষিণ| বুধবার, ১৪ জুলাই ২০২১| আপডেট ১৬:১০

আসন্ন ঈদকে সামনে রেখে আগামীকাল ১৫ জুলাই থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত সর্বাত্মক লকডাউনের বিধিনিষেধ শিথিল করেছে সরকার। তবে এই শিথিলতা বিপদের কারন হতে পারে বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। এর ফলে করোনা সংক্রমণের হার আরও ঊর্ধ্বমুখী হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত বুলেটিনে এই আশঙ্কার কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন। তিনি বলেন, যে বিধিনিষেথ শিথিল করা হয়েছে, তাতে সারা দেশে সংক্রমণ বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। ঈদ উপলক্ষে চালু হওয়া গণপরিবহন, শপিংমল ও কোরবানির পশুর হাটে যদি স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানা না হয়, তবে সংক্রমণের মাত্রা কমার কোনো সুযোগ থাকবে না।

দেশে করোনাভাইরাসে সংক্রমণের মাত্রা ৩০ শতাংশ রয়েছে জানিয়ে তিনি দেশবাসীকে সতর্ক করে বলেন, কোরবানির পশুর হাটে মাস্কের ব্যবহার ১০০ ভাগ করা না গেলে সংক্রমণের মাত্রা আপ্রাণ চেষ্টা করেও কমানো যাবে না। তাই জনে জনে যেন স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করা হয় সেজন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীকেও অনুরোধ জানাই।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading