বিক্রেতা সংকটে ৫ কোম্পানির শেয়ার
উত্তরদক্ষিণ| বুধবার, ১৪ জুলাই ২০২১| আপডেট ১৬:৫০
দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১৪ জুলাই) লেনদেন চলাকালীন সময় ৫ কোম্পানির শেয়ারে বিক্রেতা সংকটে পড়েছে। সূত্র-ডিএসই।
সূত্রের তথ্য মতে, বিক্রেতা সংকটে পড়েছে জিকিউ বলপেন, পেপার প্রসেসিং, তমিজউদ্দিন টেক্সটাইল, বেঙ্গল উইন্ডসোর এবং মুন্নু ফেব্রিক্স কোম্পানির শেয়ারে।
মঙ্গলবার (১৩ জুলাই) জিকিউ বলপেনের শেয়ার দর যেখানে ছিল ১১৮.৩০ টাকা সেখানে কোম্পানির শেয়ার দর বেড়ে সর্বশেষ ১৩০.১০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার দর ১১.৮০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে।
বেঙ্গল উইন্ডসোর কোম্পানির শেয়ার দর মঙ্গলবার ছিল ২৪.৩০ টাকায়। বুধবার কোম্পানির শেয়ার দর বেড়ে সর্বশেষ ২৬.৭০ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানির শেয়ার দর ২.৪০ টাকা বা ৯.৮৭ শতাংশ বেড়েছে।
মুন্নু ফেব্রিক্স মঙ্গলবার কোম্পানির শেয়ার দর ছিল ২৩.৫০ টাকায়। আজ কোম্পানির শেয়ার দর বেড়ে সর্বশেষ ২৫.৮০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার দর ২.৩০ টাকা বা ৯.৭৮ শতাংশ বেড়েছে। দর বাড়ার এক পর্যায়ে কোম্পানিগুলোর শেয়ারে বিক্রেতা সংকটে পড়ে।
পেপার প্রসেসিং কোম্পানির শেয়ার দর মঙ্গলবার ছিল ১০৫.৩০ টাকা, বুধবারে কোম্পানির শেয়ার দর বেড়ে সর্বশেষ ১১৫.৮০ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানির শেয়ার দর ১০.৫০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে।
তমিজউদ্দিন টেক্সটাইল কোম্পানির শেয়ার দর মঙ্গলবার ছিল ৭৮.৪০ টাকায়। বুধবার কোম্পানির শেয়ার দর বেড়ে সর্বশেষ ৮৬.২০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার দর ৭.৮০ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে।

