শুরুতেই ট্রেনের টিকিট উধাও

শুরুতেই ট্রেনের টিকিট উধাও

উত্তরদক্ষিণ| বুধবার, ১৪ জুলাই ২০২১| আপডেট ১৭:১০

ঈদুল আজহায় লকডাউন শিথিল হওয়ায় আগামী বৃহস্পতিবার থেকে ৩৮টি আন্তঃনগর এবং ১৯টি মেইল ও কমিউটার ট্রেন চলাচল করব। রেল চলাচল শুরু হবে মধ্যরাত থেকে।

স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে এবার ট্রেন পরিচালনা করা হবে। এজন্য সকাল থেকে অনলাইনে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি।

বুধবার (১৪ জুলাই) সকাল আটটায় টিকিট বিক্রি শুরু হওয়ার পর টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন অনেক ক্রেতা। অনেকে বলছেন, টিকিট কেনার জন্য তারা রেলওয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না।

তবে রেলওয়ে বলছে, যাত্রীদের ব্যাপক ট্রাফিকের কারণেই সার্ভার এখন কিছুটা মন্থর। খোঁজ নিয়ে জানা গেছে, কমিউটার ট্রেন ছাড়া সব ধরনের টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। মঙ্গলবার থেকে বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয়েছে বুধবার সকালে।

কমলাপুর স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানিয়েছেন, তিনি সার্ভারে ঢুকতে না পারার বেশ কিছু অভিযোগ পেয়েছেন। তাই তিনি সবাইকে বারবার চেষ্টা করার অনুরোধ জানান।

কুরবানির ঈদ সামনে রেখে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত সকল বিধিনিষেধ শিথিল করে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই সময়ে ১৫ জুলাই থেকে ২২ জুলাই স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করবে বলে সোমবার রাতেই জানিয়েছিল রেলপথ মন্ত্রণালয়।

তিনি জানান, এই সময়ে প্রতিদিন ৭২টি ট্রেন যাওয়া আসা করবে। প্রতিটি ট্রেন যাত্রী নেবে ধারণ ক্ষমতার অর্ধেক। নিরাপদ ট্রেন যাত্রার জন্য তারা সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন।

মাস্ক ছাড়া কোনো যাত্রীকে প্লাটফর্মে প্রবেশ করতে দেওয়া হবে না। এবারের রেল যাত্রায় স্বাস্থ্যবিধি বাধ্যতামূলক করা হয়ে

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading