লকডাউন শিথিলেও পর্যটনকেন্দ্র,সামাজিক অনুষ্ঠান বন্ধই থাকছে

লকডাউন শিথিলেও পর্যটনকেন্দ্র,সামাজিক অনুষ্ঠান বন্ধই থাকছে

উত্তরদক্ষিণ| বুধবার, ১৪ জুলাই ২০২১| আপডেট ১৭:২০

মহামারি করোনা ভাইরাসের ঊর্ধ্বগতি সত্ত্বেও আসন্ন ঈদকে সামনে রেখে লকডাউন শিথিল করেছে সরকার। তবে এই সময়েও বন্ধ থাকবে সব ধরণের পর্যটনকেন্দ্র। একইসঙ্গে সামাজিক অনুষ্ঠান পরিহারেরও নির্দেশনা দিয়েছে সরকার। আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এ নির্দেশনার কথা সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

তথ্য বিবরণীতে বলা হয়েছে, ঈদ উদযাপনে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত সকল বিধিনিষেধ শিথিল করা হলেও এ সময়ে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রে গমন ও জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহোত্তর অনুষ্ঠান (ওয়ালিমা), জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি এবং রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিহার করতে হবে।

এই সময়েও জনগণকে সব অবস্থায় সতর্ক থাকতে, মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি ‘কঠোরভাবে’ অনুসরণ করতে বলেছে সরকার। ঈদের ছুটির পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ অগাস্ট মধ্যরাত পর্যন্ত আগের বিধিনিষেধগুলো আবারও কার্যকর হবে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading