করোনায় আক্রান্ত মুশফিকের বাবা-মা

করোনায় আক্রান্ত মুশফিকের বাবা-মা

উত্তরদক্ষিণ| বুধবার, ১৪ জুলাই ২০২১| আপডেট ১৭:২০

মুশফিকুর রহিমের বাবা মাহবুব হাবিব ও মা রহিম খাতুন দুজনেই করোনায় আক্রান্ত। বাবা-মা’র পাশে থাকার জন্য জিম্বাবুয়ে থেকে ঢাকায় চলে আসছেন জাতীয় দলের এই তারকা।

বুধবার (১৪ জুলাই) বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, মুশফিক নিজে আমাদের ফোন করে জানিয়েছে তার বাবা-মা দুজনেই করোনা আক্রান্ত। তাই দেশে ফিরে আসার অনুমতি চেয়েছেন মুশফিক। বিসিবি তাকে দেশে ফিরে আসতে বলেছে। আজ-কালের মধ্যেই হারারে থেকে মুশফিক দেশে ফেরার ফ্লাইট ধরবে।

বিসিবির আরেকটি সূত্র জানিয়েছে, বগুড়া থেকে মুশফিকের বাবা-মা দুজনকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে উন্নততর চিকিৎসার জন্য।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading