টপটেন লুজারের শীর্ষে তাল্লু স্পিনিং

টপটেন লুজারের শীর্ষে তাল্লু স্পিনিং

উত্তরদক্ষিণ| বুধবার, ১৪ জুলাই ২০২১| আপডেট ১৮:৪০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১৪ জুলাই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে তাল্লু স্পিনিং মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, বুধবার (১৪ জুলাই) কোম্পানিটির দর ৭০ পয়সা বা ৮.১৪ শতাংশ কমেছে। কোম্পানিটি সর্বশেষ ৭.৯০ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪৩১ বারে ৮ লাখ ৯৩ হাজার ২৪৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭২ লাখ টাকা।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। বুধবার কোম্পানিটির দর ৬ টাকা ৩০ পয়সা বা ৭.৭৮ শতাংশ কমেছে।

লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিআইএফসি। কোম্পানিটির দর ৭.৫ শতাংশ কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কাট্টালি টেক্সটাইল, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ফার্স্ট ফিন্যান্স, বিডি মনোস্পুল, জাহিন স্পিনিং, সেন্ট্রাল ফার্মা ও মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading