বিধিনিষেধ শিথিল: সর্বাবস্থায় মাস্ক পরিধানের নির্দেশ

বিধিনিষেধ শিথিল: সর্বাবস্থায় মাস্ক পরিধানের নির্দেশ

উত্তরদক্ষিণ| বুধবার, ১৪ জুলাই ২০২১| আপডেট ১৯:০০

ঈদুল আজহা সামনে রেখে আটদিন শিথিল বিধিনিষেধের মধ্যে সর্বাবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দিয়েছে সরকার।

বুধবার (১৪ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়েছে।

এতে বলা হয়, বুধবার (১৪ জুলাই) মধ্যরাত হতে ২৩ জুলাই সকাল ৬ টা পর্যন্ত পূর্বের আরোপিত বিধি-নিষেধ শিথিল করা থাকলেও করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর সংক্রমণ বিস্তাররোধকল্পে এ সময়ে সর্বাবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে সকল কার্যক্রম পরিচালনা করতে হবে।

উল্লেখ্য, এ সময়ে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রে গমন ও জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন, বিবাহোত্তর অনুষ্ঠান (ওয়ালিমা), জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি এবং রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিহার করতে হবে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading