মূল্য সংবেদনশীল তথ্য নেই ৮ কোম্পানির

মূল্য সংবেদনশীল তথ্য নেই ৮ কোম্পানির

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১| আপডেট ১৪:৫০

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। ফ্যাস ফিন্যান্স, তুংহাই নিটিং, আনোয়ার গ্যালভানাইজিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি, বিডি ফিন্যান্স, তাল্লু স্পিনিং, তমিজ উদ্দিন টেক্সটাইল ও পেপার প্রোসেসিং লিমিটেডের শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিগুলো জানায় মূল্য সংবেদনশীল তথ্য নেই। সূত্র-ডিএসই।

সূত্র মতে, সম্প্রতি কোম্পানিগুলোর শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণে ডিএসই গত ১৪ জুলাই (বুধবার) নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিগুলো জানায় অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading