দর্শকশূন্য স্টেডিয়ামে এবারের টোকিও অলিম্পিক

দর্শকশূন্য স্টেডিয়ামে এবারের টোকিও অলিম্পিক

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১| আপডেট ১৫:০৬

করোনাভাইরাস মহামারীর পরিস্থিতিতে নানা বিধিনিষেধ আর কড়াকড়ির মধ্যে শুরু হতে যাচ্ছে এবারের টোকিও অলিম্পিক। আগামী ২৩ জুলাই উঠবে এই আসরের পর্দা। জাপানে করোনার সংক্রমণ তীব্র হওয়ায় ৩৩৯টি ইভেন্টের সবগুলো হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। অ্যাথলেট ও কর্মকর্তাদের পরে থাকতে হবে মাস্ক। বদলে ফেলা হলো মেডেল প্রদানের চিরাচরিত প্রথাও।

সাধারণত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কোনও সদস্য কিংবা কোনও উচ্চপর্যায়ের ক্রীড়া সংগঠনের কর্মকর্তারা বিজয়ী অ্যাথলেটদের মেডেল দিয়ে থাকেন। এবার আর তা হচ্ছে না। অ্যাথলেটদের কেউ মেডেল পরিয়ে দেবেন না, নিজেরাই নিজেদের গলায় মেডেল পরবেন।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি টমাস বাখ গতকাল বুধবার জানান, ‘অ্যাথলেটদের গলায়ে এবার মেডেল পরানো হবে না। ট্রেতে করে তাদের সামনে মেডেলগুলো দেওয়া হবে এবং তারা নিজেরাই সেগুলো পরবেন। যে ব্যক্তি ট্রেতে মেডেলগুলো রাখবেন, তিনি যেন সেগুলো রাখার আগে জীবাণুমুক্ত গ্লাভস পরে রাখেন তা নিশ্চিত করা হবে। তাতে করে অ্যাথলেটরা আশ্বস্ত থাকবেন যে তাদের আগে অন্য কেউ মেডেল স্পর্শ করেননি।’

কদিন আগে শেষ হওয়া ইউরোর ফাইনালে ফুটবলারদের নিজ হাতে মেডেল পরান উয়েফার সভাপতি আলেক্সান্দ্রে সেফেরিন। চ্যাম্পিয়ন ইতালির গোলকিপার দোনারুম্মার সঙ্গে হাত মেলাতেও দেখা যায় তাকে। একইভাবে কোপা আমেরিকাতেও মেডেল দেওয়া হয়েছে মেসি-নেইমারদের। তবে এসবের কিছুই থাকছে না অলিম্পিকে। টমাস বাখ বলেছেন, ‘কেউ হাত মেলাতে পারবেন না এবং কাউকে জড়িয়ে ধরা যাবে না।’

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading