সজল-সারিকার ‘গেম অফ লাইফ’
উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১| আপডেট ১৫:১০
আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে দীপু হাজরা নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘গেম অফ লাইফ’। জীবনের নানামুখী সংকটের গল্পকে কেন্দ্র করে এটি নির্মিত হয়েছে। নাটকটির রচয়িতা শফিকুর রহমান শান্তনু।
‘গেম অফ লাইফ’এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, সারিকা সাবরিন, সমাপ্তি মাসুক, মনি চৌধুরী , সবুজ রহমান, রাশেদা রাখী, মীর শীহদ, সবুর খন্দকার জুয়েল প্রমুখ।
জেড এস মাল্টিমিডিয়ার প্রযোজিত নাটকটি জিটিভিতে প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৯টায়।

