বঙ্গবন্ধু উপাধির প্রবক্তা রেজাউল হকের মৃত্যু

বঙ্গবন্ধু উপাধির প্রবক্তা রেজাউল হকের মৃত্যু

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১| আপডেট ১৭:০০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ উপাধির প্রবক্তা, সাবেক ছাত্রলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মুশতাক (৭১) মারা গেছেন। বুধবার (১৪ তারিখ) রাত ১২টা ৪৫ মিনিটে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান।

আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, বৃহস্পতিবার (১৫ জুলাই) মাগরিবের পর গুলশান আজাদ মসজিদে জানাজা নামাজ শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

মুক্তিযুদ্ধের সংগঠক রেজাউল স্বাধীনতা উত্তর ঢাকা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সভাপতি ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading