দর বাড়ার শীর্ষে রয়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১| আপডেট ১৭:১৫
দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (১৫ জুলাই) দর বাড়ার শীর্ষে রয়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। বৃহস্পতিবার শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়েছে। সূত্র-ডিএসই।
সূত্র মতে, কোম্পানিটি ১১৭ বারে ২ লাখ ৭০ হাজার ২৮৪টি শেয়ার লেনদেন করে। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান । ফান্ডটির দর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ৯.৯২ শতাংশ। এদিন ফান্ডটি সর্বশেষ ১৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাক ৩০ পয়সা বা ৯.৭৫ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, শাইনপুকুর সিরামিকস, ফু-ওয়াং সিরামিকস, ফু-ওয়াং ফুড, এএফসি অ্যাগ্রো, বিবিএস ও রহিম টেক্সটাইল লিমিটেড।

