এবার অন্যের গানের মডেল হলেন প্রতীক হাসান

এবার অন্যের গানের মডেল হলেন প্রতীক হাসান

উত্তরদক্ষিণ| শুক্রবার, ১৬ জুলাই ২০২১| আপডেট ১৪:৫০

সাবরিনা বশির গাওয়া গানে মডেল হিসেবে দেখা যাবে তরুণ সংগীতশিল্পী প্রতীক হাসান। ‘ফুঁ দিলে বাজে’ শিরোনামের এ গানটির কথা ও সুর করেছেন আপন খান। এর সংগীতায়োজন করেছেন প্রতীক হাসান।

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) গানটির শুটিংয়ে অংশ নিয়েছেন প্রতীক হাসান। অন‌্যের গাওয়া গানে মডেল হওয়ার অভিজ্ঞতা অন‌্যরকম বলে জানিয়েছেন এই শিল্পী।
তিনি বলেন, কাজটি করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে আমার। যা প্রত্যাশা করেছিলাম তার চেয়ে ভালো কাজ করেছি। এখন বুঝলাম, মডেলিংয়ের আলাদা একটি ভাষা আছে।’ মূলত এ গানে মডেল হওয়ার জন‌্য প্রতীক হাসানকে অনুরোধ করেছিলেন সংগীতশিল্পী সাবরিনা বশির।

আসন্ন পবিত্র ঈদুল আজহাতে প্রতীক হাসানের গাওয়া দুটি গান মুক্তি পাবে। একটির শিরোনাম ‘লালটা না কালোটা’। এর সুর-সংগীত করেছেন সাজ্জাদ চৌধুরী। অন্যটি ‘অন্তর জ্বইলা যায়’। এর সুর ও সংগীতায়োজন করেছেন রানা আখন্দ।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading