ছুটির দিনে শিমুলিয়া ফেরিঘাটে ঘরমুখো মানুষের ঢল

ছুটির দিনে শিমুলিয়া ফেরিঘাটে ঘরমুখো মানুষের ঢল

উত্তরদক্ষিণ| শুক্রবার, ১৬ জুলাই ২০২১| আপডেট ১৪:৩০

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের দক্ষিণাঞ্চলগামী মানুষের ঢল নেমেছে শিমুলিয়া ফেরিঘাটে। বিধিনিষেধের শিথিল হওয়ার দ্বিতীয় দিন সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এদিন (১৬ জুলাই) সকাল থেকেই পারাপারের জন্য ঘাটে আসতে শুরু করে ঘরমুখো যাত্রীরা। বেলা বাড়ার সাথে সাথে যাত্রীর চাপও বাড়তে শুরু করে।

অন্যদিকে, গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির চাপ বেড়ে যাওয়ায় ফেরি পারাপারে বেগ পেতে হচ্ছে যাত্রীদের। এতে ঘাট এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। সকাল সাড়ে ১১টার দিকে ছয় শতাধিক ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাক আটকে ছিল ঘাটে। বাড়তি গাড়ির চাপে ব্যক্তিগত ও গণপরিবহনে আসা যাত্রীদেরও নদীর পারাপারের অপেক্ষা বাড়ছে।

বিআইডাব্লিউটিএ শিমুলিয়া নদী বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ঈদকে কেন্দ্র করে মানুষের চাপ রয়েছে। নৌরুটে বর্তমানে ৮২টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে।

এবিষয়ে ঘাট কর্তৃপক্ষ জানায়, যানবাহন ও যাত্রী পারাপারে নৌরুটে বর্তমানে ১৩টি ফেরি ও ৮২টি লঞ্চ সচল রয়েছে। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ সচল থাকায় ফেরিতে যাত্রী চাপ ও গাদাগাদি অনেকটাই কমে এসেছে। তবে লঞ্চগুলোতে নির্দেশিত স্বাস্থ্যবিধি মানা হচ্ছেনা। অর্ধেক যাত্রী ধারণের কথা থাকলেও এর চেয়ে কয়েকগুণ বেশি যাত্রী নিয়ে চলাচল করছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading