করোনা টিকা নিয়ে অসুস্থ পরিণীতি

করোনা টিকা নিয়ে অসুস্থ পরিণীতি

উত্তরদক্ষিণ| শুক্রবার, ১৬ জুলাই ২০২১| আপডেট ১৬:৩০  

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। বর্তমানে চাচাতো বোন প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে লন্ডনে ছুটি কাটাচ্ছেন এই অভিনেত্রী। ছুটি কাটাতে গিয়ে টিকা নিয়েছেন পরিণীতি। কিন্তু টিকা নেওয়ার পরই অসুস্থ হয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন পরিণীতি। ছবিতে দেখা যায়, টিকা নিয়ে তিনি খুবই উচ্ছ্বসিত। সাথেই আরেক ছবিতে দেখা যায়, সোফার ওপর নিস্তেজ হয়ে চোখ বন্ধ করে রেখেছেন এই নায়িকা। টিকা নেওয়ার স্থানে আইসব্যাগ দিয়ে রেখেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘টিকা নিলাম। ছবি তুললাম। তারপর বাস্তবের সম্মুখীন হলাম।’

এবিষয়ে পরিণীতি জানান, তিনি ফাইজার টিকা নিয়েছেন।

চলতি বছর পরিণীতির ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’, ‘সন্দ্বীপ অউর পিংকি ফারার’ ও ‘সাইনা’ সিনেমা তিনটি মুক্তি পেয়েছে। এছাড়া নতুন একটি সিনেমার কাজ শুরু করেছেন তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading