সাবেক এমপি খুররম খান চৌধুরীর মৃত্যু: রাষ্ট্রপতির শোক

সাবেক এমপি খুররম খান চৌধুরীর মৃত্যু: রাষ্ট্রপতির শোক

উত্তরদক্ষিণ| রবিবার, ১৮ জুলাই ২০২১| আপডেট ০১:০০

সাবেক এমপি খুররম খান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মরহুম খুররম খান চৌধুরী ময়মনসিংহ থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

রাষ্ট্রপতি এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

খুররম খান চৌধুরী (৭৫) কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান। শনিবার (১৭ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্ত্রী, এক পুত্র, এক কন্যা, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading