ঈদে ডিপজলের নতুন চমক
উত্তরদক্ষিণ| রবিবার, ১৮ জুলাই ২০২১| আপডেট ১৫:১০
ঢাকাই সিনেমার দাপুটে খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। প্রযোজক হিসেবেও সমান সফলতা অর্জন করেছেন। ঈদ উৎসবে বরাবরই তিনি প্রেক্ষাগৃহে গেছেন, এবারো তার ব্যতিক্রম ঘটছে না। তবে এবার চলচ্চিত্র নিয়ে নয়, বরং একটি গানের মিউজিক ভিডিও নিয়ে হাজির হতে যাচ্ছেন এই অভিনেতা।
ঈদ উপলক্ষে ‘ঈদ মোবারক’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন রাজিব। গানটির কথা লিখেছেন পল্লী মালেক। এ গান নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এতে মডেল হয়েছেন ডিপজল। তার বিপরীতে দেখা যাবে শিরিন শিলাকে। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মনতাজুর রহমান আকবর। কোরিওগ্রাফি করেছেন সাইফ খান কালু।
রবিবার (১৮ জুলাই) মুক্তি পাবে গানটি। এ উপলক্ষে আজ বিকালে এফডিসির ভিআইপি প্রজেকশন হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে মুক্তি পাবে এটি।

