ডিএসইর লেনদেন চলবে সাড়ে ৩টা পর্যন্ত

ডিএসইর লেনদেন চলবে সাড়ে ৩টা পর্যন্ত

উত্তরদক্ষিণ| রবিবার, ১৮ জুলাই ২০২১| আপডেট ১৩:৫৫

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ট্রেডিং সফটওয়্যারে কারিগরি সমস্যার কারণে বন্ধ হওয়ায় লেনদেনের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। রবিবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৩টা পর্যন্ত লেনদেন হবে। সূত্র ডিএসই।

রবিবার সকালে ডিএসইর ট্রেডিং সফটওয়্যারে কারিগরি সমস্যা দেখা দেয়। যাতে করে প্রায় সকাল ১১টা ১০ মিনিট থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন কার্যক্রম।

এ বিষয়ে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটোয়ারি বলেন, আমাদের সফটওয়্যারের সিষ্টেমে সমস্যা দেখা দিয়েছিল। যা শুরুতে চিহ্নিত করতে পারিনি। যে কারণে লেনদেন বন্ধ রাখতে হয়েছিল। তবে লেনদেনে ফেরার জন্য আইটি টিম কাজ করে তা সমাধান করে। যেন আবারও লেনদেন শুরু হয় দুপুর সাড়ে ১২ টায়। এখন বন্ধ সময় পুষিয়ে নেবার জন্য আজকের লেনদেন দুপুর আড়াইটার পরিবর্তে সাড়ে ৩টা পর্যন্ত চলবে।

এদিন পোস্ট ক্লোজিং সেশন কমিয়ে ৫ মিনিট বা ৩টা ৩৫ মিনিট পর্যন্ত করা হয়েছে বলে জানান তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading