মতিঝিলে আগুনেঃ বিলাসবহুল বাস পুড়ে ছাই

মতিঝিলে আগুনেঃ বিলাসবহুল বাস পুড়ে ছাই

উত্তরদক্ষিণ| রবিবার, ২৫ জুলাই ২০২১| আপডেট ১৬:২০


রাজধানীর মতিঝিলে মধুমিতা হলের পেছনে একটি গাড়ির গ্যারেজে আগুন লেগেছে । ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এতে দুটি এসি বাস, একটি প্রাইভেটকার পুড়ে গেছে।

রবিবার (২৫ জুলাই) ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বেলা ১১টা ৫ মিনিটের দিকে মতিঝিল মধুমিতা হলের পেছনে একটি গাড়ির গ্যারেজে আগুন লাগার খবর আসে।‘আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে ১ এক ঘণ্টার চেষ্টায় বেলা ১১টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দুটি বাস, একটি প্রাইভেট কার ও একটি মোটর সাইকেল পুড়ে যায়। আগুনে ওই গ্যারেজটিও পুরোপুরি পুড়ে যায়।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস ওই গ্যারেজের ক্ষয়ক্ষতির তালিকা করছে। তবে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, আগুনে ঢাকা টু কক্সবাজার রুটের সিল্ক লাইন পরিবহনের দুটি বাস পুড়ে যায়। বাসের সঙ্গে রাখা একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেলও আগুনে পুড়ে যায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading