টোকিও অলিম্পিক : ফুটবলে আর্জেন্টিনার প্রথম জয়

টোকিও অলিম্পিক : ফুটবলে আর্জেন্টিনার প্রথম জয়

উত্তরদক্ষিণ| রবিবার, ২৫ জুলাই ২০২১| আপডেট ১৬:২৫

হোঁচট খেয়ে টোকিও অলিম্পিকসের ফুটবল ইভেন্ট শুরু করা আর্জেন্টিনা ঘুরে দাঁড়িয়েছে পরের ম্যাচে। মিশরকে হারিয়ে পেয়েছে প্রথম জয়ের স্বাদ।

আজ রবিবার ২৫ জুলাই সাপ্পোরো দোমে স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতে আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরে যাত্রা শুরু করেছিল ২০০৮ সালে সর্বশেষ এ ইভেন্টের সোনা জেতা দলটি।

স্পেনকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে আসা মিশর এদিন আর্জেন্টিনাকেও আটকে রাখে প্রথমার্ধে। ৫২তম মিনিটে আর পারেনি তারা; ফাকুন্দো মেদিনার গোলে এগিয়ে যায় অলিম্পিকের ফুটবল ইভেন্টে দুইবারের চ্যাম্পিয়নরা।

ম্যাচে মোট ১১টি শট নেয় আর্জেন্টিনা, যার মধ্যে মাত্র দুটি ছিল লক্ষ্যে। মিশরেরও ৮ শটের দুটি লক্ষ্যে ছিল। ম্যাচে আর্জেন্টিনা ১১টি ও মিশর ১৫টি ফাউল করেছে।

অনূর্ধ্ব-২৩ দলের এই প্রতিযোগিতায় আর্জেন্টিনা গ্রুপের নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আগামী বুধবার স্পেনের মুখোমুখি হবে। একই দিনে মিশর মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading