রাজধানীতে ডেঙ্গুর ১৭ হটস্পট চিহ্নিত, ওষুধ ছিটানোর নির্দেশ

রাজধানীতে ডেঙ্গুর ১৭ হটস্পট চিহ্নিত, ওষুধ ছিটানোর নির্দেশ

উত্তরদক্ষিণ| রবিবার, ২৫ জুলাই ২০২১| আপডেট ১৯:৪০

রাজধানীর ১৭টি স্থানকে ডেঙ্গুর হটস্পট চিহ্নিত করে এ সব এলাকায় ওষুধ ছিটানোর জন্য দুই সিটি করপোরেশনের মেয়রকে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। আজ রবিবার (২৫ জুলাই) সচিবালয়ে ডেঙ্গুসংক্রান্ত এক জরুরি বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

১৭টি হটস্পটের মধ্যে রয়েছে রামপুরা, মহাখালী, মগবাজার, সিদ্ধেশ্বরী, শান্তিনগর, ক্যান্টনমেন্ট, সেগুনবাগিচা, কাকরাইল, পল্টন, খিলগাঁও, মিরপুর, মুগদা, বাসাবো, সবুজবাগ, বাড্ডা ও মোহাম্মদপুর।

বৈঠকে ডেঙ্গু মোকাবিলায় সিটি করপোরেশন একটি পরিকল্পনা তৈরি করবে জানিয়ে মন্ত্রী বলেন, সেটা কিভাবে বাস্তবায়ন করবে, সে ব্যাপারে সিটি করপোরেশন থেকে মন্ত্রণালয়ে তথ্য দেবে। দুই মেয়রকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, সোমবার থেকে তাৎক্ষণিক মশক নিধনের ওষুধ দেবেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে সিটি করপোরেশনের যদি অর্থ প্রয়োজন হয়, তা মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হবে বলেও ঘোষণা দেন স্থানীয় সরকার মন্ত্রী।

বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading