লকডাউন: রবিবার রাজধানীতে গ্রেপ্তার ৫৮৭ জন

লকডাউন: রবিবার রাজধানীতে গ্রেপ্তার ৫৮৭ জন

উত্তরদক্ষিণ| রবিবার, ২৫ জুলাই ২০২১| আপডেট ১৯:২০

মহামারি করোনা ভাইরাস নিয়ন্ত্রণে দেশজুড়ে চলছে কঠোর লকডাউন। বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে সক্রিয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ রবিবার (২৫ জুলাই) কঠোর লকডাউনের তৃতীয় দিনে কোনো কারণ ছাড়া ঘর থেকে বের হওয়ার অপরাধে রাজধানীতে ৫৮৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ কমিশনার ইফতেখাইরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ইফতেখাইরুল ইসলাম জানান, ঈদ পরবর্তী কঠোর বিধি-নিষেধের তৃতীয় দিনে ডিএমপির ৮টি বিভাগে বিভিন্ন থানা পুলিশ একযোগে অভিযান চালায়। বিধিনিষেধ অমান্য করে বাইরে বের হওয়ার অভিযোগে সারা দিনে ৫৮৭ জনকে আটক করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩৩ জনকে ১ লাখ ৯৫০ টাকা জরিমানা করা হয়েছে। তৃতীয় দিন বিধি-নিষেধ অমান্য করায় ৫২১টি গাড়িকে ১২ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।

প্রসঙ্গত, গত শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হওয়া ঈদ পরবর্তী এ কঠোর লকডাউন চলবে আগামী ৫ আগস্ট দিনগত রাত ১২টা পর্যন্ত।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading