টোকিও অলিম্পিক: করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩৭

টোকিও অলিম্পিক: করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩৭

উত্তরদক্ষিণ| সোমবার, ২৬ জুলাই ২০২১| আপডেট ১০:০৫


জাপানের টোকিও অলিম্পিকে সদর্পে একদিকে যেমন এগিয়ে চলেছে অ্যাথলেটরা ঠিক অন্যদিকে করোনা ভাইরাস। গেমসের সঙ্গে সংশ্লিষ্ট ১৩৭ ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত রোগির সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ জন।

রবিবার (২৫ জুলাই) আয়োজকদের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। সূত্র: সিএনএন ।

১৩৭ জনের মধ্যে অ্যাথলেট রয়েছেন ২৬ জন। তার মধ্যে বর্তমানে জাপানে অবস্থান করছেন ১৩ জন। জাপান ছেড়ে গেছেন ১২ জন। আর একজনের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাকি ১১১ জন আয়োজক, সংগঠক, কোচ ও কর্মকর্তা।

এদিকে অলিম্পিক গেমসের দ্বিতীয় দিন রবিবার টোকিও শহরে নতুন করে করোনা আক্রান্ত হয় ১ হাজার ৭৬৩ জন। এর আগের রবিবার আক্রান্ত হয়েছিল ১ হাজার ৮ জন। এমনটাই জানিয়েছে টোকিও মেট্রোপলিটন গভর্মেন্ট।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading