হিমাচলে ভূমিধস: ৯ জনের মৃত্যু

হিমাচলে ভূমিধস: ৯ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ| সোমবার, ২৬ জুলাই ২০২১| আপডেট ১০:১৫

ইন্ডিয়ার হিমাচল প্রদেশে ভূমিধসে নয় জন নিহত হয়েছেন। পাহাড়ি এই প্রদেশের কিন্নর জেলার বাদসেরি গ্রামে রবিবার ওই ভূমিধসে পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে একটি পর্যটকবাহী একটি গাড়ির ওপর পড়লে নয় জন নিহত হন।

ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) বরাতে এএনআই জানিয়েছে, গাড়িটিতে ১১ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে দুইজন এবং একজন পথচারী এ ঘটনায় আহত হয়েছেন।

ভূমিধসের খবর পেয়ে আইটিবিপির একটি দল উদ্ধারকাজ চালাতে ঘটনাস্থলে ছুটে যায়।

স্থানীয় গণমাধ্যমগুলো জানান, নিহতরা দিল্লি এবং ইন্ডিয়ার বিভিন্ন স্থান থেকে ভ্রমণে এসেছিলেন। আর আহতদের মধ্যে একজন স্থানীয় বাসিন্দা।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, পাহাড় থেকে গড়িয়ে বড় বড় পাথর নিচে একটি সেতুর ওপর আছড়ে পড়ে সেতুটি ভেঙ্গে পড়েছে। পাথরের আঘাতে আরও কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিধসে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading