আজ থেকে পাওয়া যাবে টিসিবির পণ্য

আজ থেকে পাওয়া যাবে টিসিবির পণ্য

উত্তরদক্ষিণ| সোমবার, ২৬ জুলাই ২০২১| আপডেট ১০:৩৫

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, শোকাবহ আগস্ট মাস ও করোনা পরিস্থিতির মধ্যে ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে সারাদেশে আজ থেকে কিছু পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

সোমবার (২৬ জুলাই) থেকে ভর্তুকি মূল্যে সয়াবিন তেল, মশুর ডাল ও চিনি বিক্রি করা হবে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ জুলাই থেকে ২৬ আগস্ট (সরকারি ছুটির দিন ছাড়া) পর্যন্ত সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৫৫ টাকা এবং চিনি প্রতি কেজি ৫৫ টাকা দরে বিক্রয় করা হবে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading