বিআরটিএ’র সেবা সীমিত পরিসরে চালু থাকবে

বিআরটিএ’র সেবা সীমিত পরিসরে চালু থাকবে

উত্তরদক্ষিণ| সোমবার, ২৬ জুলাই ২০২১| আপডেট ১০:২৫


সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সোমবার (২৬ জুলাই) থেকে সেবা কার্যক্রম চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

রবিবার (২৫ জুলাই) বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ার) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সীমিত পরিসরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে ২৬ জুলাই থেকে শুধু জরুরি প্রয়োজন বিবেচনায় বিআরটিএ’র বিভিন্ন মেট্রো ও জেলা সার্কেল অফিস থেকে মোটরযান নিবন্ধন এবং বিভিন্ন অ্যাকনলেজমেন্ট স্লিপ যেমন- রুট পারমিট সনদ নবায়ন, অস্থায়ী মোটরযান চালানোর অনুমতি পত্রের মেয়াদ, মালিকানা বদলের আবেদন ও মোটরযান নিবন্ধনের সনদপ্রাপ্তি কার্যক্রমের মেয়াদ বাড়ানোর কার্যক্রম চালু থাকবে।

এছাড়াও বিধিনিষেধ চলাকালে বিআরটিএ’র মাধ্যমে মোটরযানের কর ও ফি আদায় করতে অনলাইন ব্যাংকিং চালু রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিআরটিএ’র অন্যান্য সেবাও চালু থাকবে। এর মধ্যে রয়েছে, পেন্ডিং কাজ নিস্পত্তি, মোটরযানের ফিটনেস নবায়ন, ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে বৈধ আবেদনপত্র গ্রহণ, লার্নার ড্রাইভিং লাইসেন্স ইস্যু, ড্রাইভিং কমেটেন্সি টেস্ট বোর্ডের পরীক্ষা নেওয়া, ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনকারীর বায়োমেট্রিক নেওয়া,ডিজিটাল নিবন্ধন সার্টিফিকেটের জন্য মোটরযান মালিকের বায়োমেট্রিক গ্রহণ, মোটরযানে রেট্রো রিফ্লেক্টিভ নম্বর প্লেট ও আরএফ আইডি ট্যাগ সংযোজন ইত্যাদি পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় সরকারের নির্দেশনার আলোকে পর্যায়ক্রমে চালু হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading