বেড়েছে তাপমাত্রা, বাড়বে বৃষ্টি

বেড়েছে তাপমাত্রা, বাড়বে বৃষ্টি

উত্তরদক্ষিণ| সোমবার, ২৬ জুলাই ২০২১| আপডেট ১২:৫২

বৃষ্টি কমে যাওয়ায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে আগামী তিন দিনের মধ্যে বৃষ্টি ফের বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

গতকাল রোববার থেকেই ঢাকা অনেকটাই বৃ্ষ্টিহীন। আজ সোমবার সকাল থেকে রোদ-মেঘের খেলা থাকলেও দুপুর পর্যন্ত বৃষ্টির দেখা নেই ঢাকায়। বেশ গরমও অনুভূত হচ্ছে।

গত শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে, ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন বলেন, ‘আগামী তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এছাড়া আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading