করোনায় আক্রান্ত চিড়িয়াখানার স্নো লেপার্ড
উত্তরদক্ষিণ| সোমবার, ২৬ জুলাই ২০২১| আপডেট ১৬:৪০
মহামারি করোনা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন লাখ লাখ মানুষ। শুধু মানবদেহেই নয় করোনা ছড়াচ্ছে বন্যপ্রাণীর দেহেও। করোনাকালীন সময়ে বহুবারই এর প্রমাণ মেলে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান দিয়েগো চিড়িয়াখানার একটি তুষার চিতাও (স্নো লেপার্ড) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। খবর সিএনএন’র।
সিএনএন’র প্রতিবেদন বলছে, গত বৃহস্পতিবার বন্যপ্রাণী বিশেষজ্ঞরা তুষার চিতাটির কাশি ও সর্দি লক্ষ্য করেন। পরবর্তীতে তার করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। চিতাটি কীভাবে আক্রান্ত হলো সে বিষয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষ এখনো নিশ্চিত হতে পারেনি। তবে, চিতাটি এখন ভালো আছে এবং অতিরিক্ত কোনো লক্ষণ নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

