ঈদে বাড়ি ফেরা: ১১ দিনে সড়কে ঝড়ল ২০৭ প্রাণ

ঈদে বাড়ি ফেরা: ১১ দিনে সড়কে ঝড়ল ২০৭ প্রাণ

উত্তরদক্ষিণ| সোমবার, ২৬ জুলাই ২০২১| আপডেট ১৬:৫০

পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে গত ১৫ জুলাই থেকে লকডাউন শিথিল করে দেয়া হয়। ফলে গণপরিবহন চালু হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি ফেরার হিড়িক উঠে সবার মাঝে। আর এ সময়ে ঈদ পূর্ব ও ঈদের পরের ১১ দিনে (১৪-২৪ জুলাই) সারাদেশে ১৫৮টি সড়ক দুর্ঘটনায় ২০৭ জন নিহত হয়েছেন। আজ সোমবার (২৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো ‘ঈদুল আজহা উদযাপনকালে সংঘটিত সড়ক দুর্ঘটনা’ শীর্ষক প্রতিবেদনে রোড সেফটি ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে।

৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজপোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে এ সময় আহত হয়েছেন আরও ৩৮৯ জন। নিহতদের মধ্যে ৪৬ জন নারী ও শিশু।

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত প্রতিবেদনে জানানো হয়, ২০২০ সালের ঈদুল আজহার আগে-পরে ১৪ দিনে ১৮৭টি দুর্ঘটনায় ২২৯ জন নিহত হয়েছিল। গড়ে প্রতিদিন নিহত হয়েছিলেন ১৬.৩৫ জন। এবারের ঈদুল আজহার আগে-পরে ১১ দিনে নিহত হয়েছেন ২০৭ জন। প্রতিদিন গড়ে নিহত হয়েছে ১৮.৮১ জন। এই হিসেবে প্রাণহানি বেড়েছে ১৫.০৪ শতাংশ।

সবচেয়ে বেশি (৭৬টি) নিহতের ঘটনা ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। এতে ৮৭ জনের মৃত্যু হয়েছে, যা মোট নিহতের ৪২.০২ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৮.১০ শতাংশ। দুর্ঘটনায় ৪৩ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২০.৭৭ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৩২ জন, অর্থাৎ ১৫.৪৫ শতাংশ।

এই সময়ে ৪টি নৌ দুর্ঘটনায় ২ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছে। রেলপথে ২টি দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading