সাতক্ষীরায় বিধিনিষেধ উপেক্ষা করে ফুটবল ম্যাচ

সাতক্ষীরায় বিধিনিষেধ উপেক্ষা করে ফুটবল ম্যাচ

উত্তরদক্ষিণ| সোমবার, ২৬ জুলাই ২০২১| আপডেট ১৭:২০

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ দেখছে বাংলাদেশ। দেশে সংক্রমণ ও মৃত্যুহার ঊর্ধ্বমুখী। সংক্রমণ ঠেকাতে ঈদ পরবর্তী ১৪ দিনের লকডাউন চলছে যা গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয়েছে। করোনার ভয়াবহ এ প্রকোপের মধ্যেও সরকারি বিধিনিষেধ অমান্য করে সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বুধহাটা ইউনিয়নে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেখানে ছিলো না কোনো স্বাস্থ্যবিধির বালাই।

গতকাল রবিবার (২৫ জুলাই) বিকালে বুধহাটা ইউনিয়নের নৈকাটি ফুটবল মাঠে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে প্রীতি এ ফুটবল ম্যচের উদ্বোধন করেন আশাশুনি রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, সমাজসেবক আলাউদ্দিন মোড়ল, হুমায়ন আহমেদ, মহব্বত হোসেন, জিটা বাংলাদেশের এরিয়া ম্যানেজার রবিউল ইসলাম তোতা, সামছুর রহমান, রবিউল ইসলাম খোকন প্রমুখ।

উক্ত খেলায় বিবাহিত দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন একরামুল হক এবং অবিবাহিত দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন লিটন গাজী। রেফারির দায়িত্ব পালন করেন সেলিম রেজা সোনা। সহযোগিতায় ছিলেন রাজু আহমেদ ও স্বপন।

করোনাকালীন বিধিনিষেধ অমান্য করে কিভাবে জনসমাগম করে এ ধরনের ফুটবল ম্যাচ আয়োজিত হয়েছে জানতে চাইলে উদ্বোধক মোস্তাফিজুর রহমান দৈনিক উত্তরদক্ষিণকে বলেন, করোনাকালীন সময়ে খেলাধুলার প্রয়োজন আছে। তাছাড়া অনেকে বাইরে থেকে বাড়িতে এসেছে, তাই এই খেলা অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া এলাকার যুব সমাজকে মাঠমুখী করতে এই পদক্ষেপ নিয়েছেন বলে জানান তিনি।

প্রশাসনের অনুমতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আসলে প্রশাসনের অনুমতি নেয়া হয়নি। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মিলে এই খেলা পরিচালনা করা হয়েছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবির দৈনিক উত্তরদক্ষিণকে বলেন, পুরো বিষয়টি সম্পর্কে আমি জ্ঞাত না তদন্ত করে বিষয়টি দেখবো।

তবে পুরো বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে দৈনিক উত্তরদক্ষিণকে জানান আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন খাঁন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading