দর বাড়ার শীর্ষে বারাকা পতেঙ্গা
উত্তরদক্ষিণ| সোমবার, ২৬ জুলাই ২০২১| আপডেট ১৬:৫৫
আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ২০ পয়সা বা ৯.৯৩ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটি ২৬ হাজার ৮০৫ বারে ১ কোটি ৬২ লাখ ২ হাজার ৬২৫টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৮১ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। আজ কোম্পানিটির দর ২৪ টাকা ২০ পয়সা বা ৮.৪৮ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩০৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

