পরিকল্পিত লকডাউন কি, বিএনপি’র কাছে জানতে চাইলেন তথ্যমন্ত্রী

পরিকল্পিত লকডাউন কি, বিএনপি’র কাছে জানতে চাইলেন তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ| সোমবার, ২৬ জুলাই ২০২১| আপডেট ১৮:৫০

বিএনপি’র পরিকল্পিত লকডাউনটা কি, তা জানতে চেয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদ। আজ সোমবার (২৬ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনার প্রসঙ্গে তিনি এই প্রশ্ন করেন।
ড.হাছান মাহমুদ প্রশ্ন রাখেন ‘বিএনপি’র পরিকল্পিত লকডাউনটা কি! সেটা ২০১৩-১৪-১৫ সালে ১৫৮ দিন মানুষকে বন্দি করে রাখার মতো কি না’ মির্জা ফখরুল সাহেবকে তথ্যমন্ত্রী ঈদের শুভেচ্ছা জানান এবং বলেন, লকডাউন নিয়ে বিএনপি’র পক্ষ থেকে একেক সময় একেক ধরণের কথা বলা হচ্ছে। লকডাউন দেয়ার আগে তারা বলেছিল দেশে কঠোর লকডাউন দেয়া দরকার। আবার লকডাউন দেয়ার পর বলছে এই লকডাউন অপরিকল্পিত। তাহলে তাদের পরিকল্পিত লকডাউনটা কি, সেটার প্রেসক্রিপসনটা তারা দিক।
তথ্যমন্ত্রী এসময় বলেন, বাংলাদেশে আজকে প্রায় দেড় বছর করোনা পরিস্থিতি। কিন্তু খেটে খাওয়া মানুষের দেশে একজন মানুষও না খেয়ে মৃত্যুবরণ করেনি। সরকার ও আমাদের দলের পক্ষ থেকে ব্যাপক তৎপরতার কারণে মানুষের মধ্যে কোনো হাহাকার নেই। সাময়িক অসুবিধা যে হচ্ছে না, তা নয়। অবশ্যই অনেকের সাময়িক অসুবিধা হচ্ছে। তবে এ অসুবিধা সাময়িক। সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলে লকডাউন বিলম্বিত করতে হবে না।

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আবারও অনুরোধ জানিয়ে ড. হাছান বলেন, নিজের সুরক্ষার জন্যই লকডাউন এবং স্বাস্থ্যবিধি মানা প্রয়োজন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading