স্পট মার্কেটে যাচ্ছে ফিনিক্স ফাইন্যান্স
উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১| আপডেট ১২:৪৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড স্পট মার্কেটে যাচ্ছে। মঙ্গলবার (২৭ জুলাই) ও বুধবার কোম্পানিটির শেয়ার শুধুমাত্র স্পট মার্কেটে লেনদেন হবে। এ দুদিন ব্লক মার্কেটে কোম্পানিটির লেনদেনও স্পট সেটলমেন্ট সাইকেলের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ২৯ জুলাই কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড ২০২০ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষণাকৃত লভ্যাংশের মধ্যে ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ স্টক লভ্যাংশ।

