বিদেশি জাহাজের তেল খোলাবাজারে বিক্রি গ্রেফতার ২
উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১| আপডেট ১৬:১৫
অবৈধ পন্থায় বিদেশি জাহাজ থেকে জ্বালানি তেল সংগ্রহ করে খোলাবাজারে বিক্রির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে র্যাবের । তাদের কাছ থেকে দুই হাজার ৭৫ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।
সোমবার (২৬ জুলাই) র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার বিমানবন্দর সড়ক থেকে মিন্টু বড়ুয়া (৩০) ও মো. শওকত (৩৬) নামের দুইজনকে গ্রেফতার ও তেল জব্দ করা হয়েছে । জব্দ করা জ্বালানি তেলের মধ্যে ডিজেল, অকটেন ও মবিল আছে। চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে আসা বিদেশি জাহাজ থেকে একটি চক্র জ্বালানি তেলগুলো সংগ্রহ করে। শুল্ক ফাঁকি দিয়ে সেই তেল দেশের বাজারে সরবরাহ করে। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
বিমানবন্দর সড়কে বিক্রির উদ্দেশে ডিজেল, অকেটন ও মবিলগুলো রাখার পর গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সদস্যরা অভিযান চালায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

