২৪ ঘণ্টায় আরও ১৪৩ ডেঙ্গু রোগী হাসপাতালে

২৪ ঘণ্টায় আরও ১৪৩ ডেঙ্গু রোগী হাসপাতালে

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১| আপডেট ১৬:২২

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ১৪৩ জন রোগী ভর্তি হয়েছেন, যা একদিনে চলতি বছরে দেশে সর্বোচ্চ শনাক্ত। এর আগে গতকাল সোমবার (২৬ জুলাই) রেকর্ড ১২৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।

আজ মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (২৬ জুলাই সকাল ৮টা থেকে ২৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত) দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন রােগী ভর্তি হয়েছেন ১৪৩ জন। এর মধ্যে ঢাকাতেই নতুন ভর্তি রােগী শনাক্ত হয়েছে ১৪২ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমােট ভর্তি থাকা রােগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০৯ জনে। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫০০ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমােট রােগী ভর্তি হয়েছে ৯ জন।

চলতি বছরে এখন পর্যন্ত (গত ১ জানুয়ারি থেকে আজ ২৭ জুলাই) হাসপাতালে সর্বমােট রােগী ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৫ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে সর্বমােট ছাড়প্রাপ্ত হয়েছেন ১ হাজার ৪৩৩ জন রোগী।

তবে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading