বাংলাদেশ মোবাইল ইন্টারনেটের গতিতে বিশ্বে ১৩৫তম

বাংলাদেশ মোবাইল ইন্টারনেটের গতিতে বিশ্বে ১৩৫তম

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১| আপডেট ২৩:৫৫

মোবাইল ইন্টারনেটের গতিতে বিশ্বের ১৩৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৫তম।ইন্টারনেটের গতি নিয়ে কাজ করা সংস্থা ওকলার গত জুন মাসের প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

ওকলার প্রতিবেদনে দেখা গেছে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটে ডাউনলোড গতি ১২ দশমিক ৪৮ এমবিপিএস (মেগাবিটস পার সেকেন্ড)। আর আপলোড গতি ৭ দশমিক ৯৮ এমবিপিএস। বাংলাদেশ একধাপ পিছিয়েছে। এগিয়ে আছে ভেনিজুয়েলা আর আফগানিস্তানের চেয়ে।

ওকলার প্রতিবেদন বলছে, গতিতে সবচেয়ে এগিয়ে আছে সংযুক্ত আরব-আমিরাত। ডাউনলোড গতি ১৯৩ দশমিক ৫১ এমবিপিএস। এরপরের পাঁচটি দেশের তালিকায় আছে দক্ষিণ কোরিয়া, কাতার, নরওয়ে, সাইপ্রাস ও চীন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading