কাশ্মীরে স্কুল তৈরিতে অক্ষয়ের এক কোটি রুপি অনুদান

কাশ্মীরে স্কুল তৈরিতে অক্ষয়ের এক কোটি রুপি অনুদান

উত্তরদক্ষিণ| বুধবার, ২৮ জুলাই, ২০২১| আপডেট ১৪:১৫

বলিউড অভিনেতা অক্ষয় কুমার স্কুল তৈরির জন্য এক কোটি রুপি অনুদান দিয়েছেন।

ইন্ডিয়ার একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত ১৭ জুন কাশ্মীরে বর্ডার সিকিওরিটি ফোর্সের (বিএসএফ) সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অক্ষয়। সেখানেই জরাজীর্ণ অবস্থায় একটি স্কুল তার চোখে পড়ে। সেই স্কুল ফের চালু করার জন্য আর্থিক সাহায্যের ইচ্ছে প্রকাশ করেন অভিনেতা। মুম্বাইয়ে ফিরে স্কুলটির জন্য এক কোটি রুপি অনুদান দেন তিনি।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে বিএসএফের পক্ষ থেকে একটি টুইটে জানানো হয়েছে, ইতোমধ্যে স্কুলের কাজ নতুন করে শুরু হয়েছে। অক্ষয়ের বাবা প্রয়াত হরি ওম ভাটিয়ার নামে এর নামকরণ করা হবে।

এছাড়া করোনা মহামারির এই সময় নানা সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন অক্ষয়। ১০০ অক্সিজেন কনসেনট্রেটর দিয়েছেন অভিনেতা অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না দম্পতি। পাশাপাশি করোনা মহামারির কারণে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ক্রিকেটার গৌতম গম্ভীরের দাতব্য সংস্থায় ১ কোটি রুপি দান করেছেন এই অভিনেতা। ওষুধ ও অক্সিজেন কিনতে এই অর্থ দান করেছেন তিনি।

এছাড়া গত বছর ইন্ডিয়ায় করোনার প্রকোপ দেখা দিলে সেই সময়ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফান্ডে ২৫ কোটি রুপি দেন এই অভিনেতা। মুম্বাই পুলিশ ফাউন্ডেশনে ২ কোটি রুপি অনুদান দেন তিনি। পাশাপাশি, পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই), মাস্ক ও র‌্যাপিড টেস্টিং কিট কেনার জন্য বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন ফান্ডে ৩ কোটি রুপি দান করেন অক্ষয়।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading