ঝালকাঠিতে করোনাভাইরাসে বিচারিক হাকিমের মৃত্যু

ঝালকাঠিতে করোনাভাইরাসে বিচারিক হাকিমের মৃত্যু

উত্তরদক্ষিণ| বুধবার, ২৮ জুলাই ২০২১| আপডেট ১৪:৫৩

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার মারা গেছেন।

আজ বুধবার ঝালকাঠি আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মান্নান রসূল জানান, বরিশাল শের-ই বাংলা মে‌ডিকেল কলেজ হাসপাতা‌লের কোভিড ওয়া‌র্ডে চিকিৎসাধীন অবস্থায় সকাল সা‌ড়ে ১০ টায় সানিয়ার মৃত্যু হয়।

সা‌নিয়ার (২৯) স্বামী এইচএম ইমরানুর রহমান ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ঝালকাঠি সদর কোর্ট)।

এর আগে গত ১৬ জুলাই সকাল সোয়া ৭ টার দিকে সানিয়াকে হাসপাতালে ভ‌র্তি করা হয় বলে আব্দুল মান্নান জানান।

হাসপাতালের প‌রিচালক ডা. মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, বিচারক সোনিয়া সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত ১২ জুলাই তার শরীরে ‌করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading