‌‌‌‌‌‌জয়ের নেতৃত্বের জন্য অপেক্ষা করছে বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী

‌‌‌‌‌‌জয়ের নেতৃত্বের জন্য অপেক্ষা করছে বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী
ডা. মুরাদ হাসান

উত্তরদক্ষিণ| বুধবার, ২৮ জুলাই ২০২১| আপডেট ১৬:০৫

তথ্য প্রযুক্তিকে পাথেয় করে একটি সমৃদ্ধ স্বদেশ বিনির্মাণে নিরন্তর কাজ করছেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আগামীর বাংলাদেশ তার নেতৃত্বের জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।

গত মঙ্গলবার (২৭ জুলাই) রাতে সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন উপলক্ষে জামালপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশের স্বপ্নযাত্রায় সজীব ওয়াজেদ জয়; আমাদের প্রত্যাশা ও সম্ভাবনা’ শীর্ষক ভার্চ্যুয়াল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সজীব ওয়াজেদ জয় কোটি কোটি তরুণের স্বপ্ন সারথী, ডিজিটাল বাংলাদেশ গড়ার নেপথ্যের কারিগর । তরুণদেরকে তথ্য-প্রযুক্তির বিপ্লবের মাধ্যমে কর্মসংস্থান, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে দেশের অগ্রগতির ভিত রচনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন জাতির জনক বঙ্গবন্ধুর এই দৌহিত্র।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্নের ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীকে তিনি সর্বোতভাবে সহযোগিতা করে যাচ্ছেন। তার চিন্তা ও কর্মধারা দেশে বিদেশে প্রশংসিত হচ্ছে, যা বাংলাদেশকে মর্যাদার আসনে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading