টোকিও অলিম্পিকস: সোনা জিতে খাতা খুলল ফিজি
উত্তরদক্ষিণ| বুধবার, ২৮ জুলাই ২০২১| আপডেট ১৬:০০
টোকিও অলিম্পিকসে রিও দে জেনেইরোর পর রাগবি সেভেনে সোনা জিতেই পদকের খাতা খুলল ফিজি। রাগবি সেভেনের সর্বশেষ দু্ইবারের বিশ্ব চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ড বুধবার (২৮ জুলাই) টোকিও স্টেডিয়ামের ফাইনালে তেমন একটা লড়াই করতে পারেনি। তাদের ২৭-১২ ব্যবধানে হারিয়ে জয়ের উৎসবে মাতে ফিজি।
২০১৬ সালে রিও দে জেনেইরো অলিম্পিকসে গ্রট ব্রিটেনকে ৪৩-৭ ব্যবধানে উড়িয়ে সোনার পদক জিতেছিল ফিজি। একপেশে খেলা হয়েছে ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচেও। সেখানে গ্রেট ব্রিটেনকে ১৭-১২ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা।

