আবারও বিয়ে করছেন ন্যান্সী

আবারও বিয়ে করছেন ন্যান্সী

উত্তরদক্ষিণ| বুধবার, ২৮ জুলাই ২০২১| আপডেট ১৮:১০


কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সী তার স্বামী নাজিমুজ্জামান জায়েদ সঙ্গে তারদাম্পত্য জীবনের ইতি টানলেন। এর মাধ্যমে নতুন জীবন শুরু করলেন তিনি। এবার চূড়ান্ত ভাবে সংসার ভাঙার খবর জানিয়েছেন ন্যান্সী নিজেই। এই সম্পর্ক বিচ্ছেদ নিয়ে এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন ন্যান্সী।

বুধবার (২৮ জুলাই) দুপুরে ন্যান্সী তার ফেসবুক ভেরিফায়েড পেজে স্বামীর সঙ্গে ডিভোর্স প্রসঙ্গে স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন— ‘সংসার জীবনে বিচ্ছেদ মানেই মানসিক নিপীড়ন, পরিবারের দূর সম্পর্কের আত্মীয়দের টিপ্পনি, সমাজের নোংরা কথা… ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু নিজের ওপর ভরসা থাকলে এই কঠিন সময়টাও সহজ হয়ে যায়। আমার বেলায় তাই হয়েছে। দুটো মানুষ একে অপরের বিরক্তির কারণ না হয়ে বরং সম্মানের সঙ্গে আলাদা হয়ে যাওয়াই শ্রেয়। নতুন পথে যাত্রা শুরু করলাম। তাই বলি— বিচ্ছেদ কখনও মধুরও হয়।’

ন্যান্সী বললেন, ‘সবাই আমার বিচ্ছেদ নিয়ে পড়ে আছেন। কিন্তু আমি তো সামনে তাকাতে চাই। বিয়েটাও তো মধুর কিছু। আশা করছি সেপ্টেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছি।’ যদি সম্ভব হতো আগস্ট মাসেই সেটা করতেন। কিন্তু শোকের মাসের পরই সুসংবাদটি দিতে চান সবাইকে।

বিয়ে নিয়ে আক্ষেপ ও মজার ছলে তিনি আরও বলেন, ‘আমার এর আগে বিয়ে হয়েছে কিন্তু মেহদি দেওয়া হয়নি। যেহেতু এবার দানে দানে তিন দান, তাই বিয়ের সব আয়োজন রাখবো কিনা ভাবছি। মেহদি, প্রি ও পোস্ট ওয়েডিং- সবকিছু। আমি জীবন নিয়ে নতুন করে ভাবতে চাই। পেছন ফিরে তাকাতে চাই না।’

জানা যায়, তার দ্বিতীয় স্বামী জায়েদের সঙ্গে বিচ্ছেদ সম্পন্ন হয়েছে সম্প্রতি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading