বৃহস্পতিবার ৪১তম বিসিএস প্রিলির ফল প্রকাশের ইঙ্গিত

বৃহস্পতিবার ৪১তম বিসিএস প্রিলির ফল প্রকাশের ইঙ্গিত

উত্তরদক্ষিণ| বুধবার, ২৮ জুলাই ২০২১| আপডেট ১৮:১৫

আগামীকাল বৃহস্পতিবার (২৯ জুলাই) প্রকাশ করা হতে পারে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন।

আজ বুধবার (২৮ জুলাই) সোহরাব হোসাইন বলেন, মন্ত্রিপরিষদ থেকে বিশেষ অনুমোদন নিয়ে পিএসসির সব কার্যক্রম চালিয়ে নেয়া হচ্ছে। ইতোমধ্যে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল তৈরির কাজ শেষ হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে তা প্রকাশ করা হতে পারে।
তিনি বলেন, বর্তমান জরুরি অবস্থায় বিশেষ নিয়োগ কার্যক্রমগুলো অগ্রাধিকার দিয়ে শেষ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে চিকিৎসক ও নার্স নিয়োগের জন্য সুপারিশ করা হবে।

প্রসঙ্গত, গত বছরের ৩০ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। চলতি বছরের ১৯ মার্চ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বিসিএসের মাধ্যমে মোট দুই হাজার ১৬৬ জনকে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে প্রশাসনে ৩২৩ জনসহ সাধারণ ক্যাডারে মোট ৬৪২ জন; প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে ৬১৯ জন এবং সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯২ জনকে নিয়োগ দেয়া হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading