করোনা: কুষ্টিয়া ১১ জনের মৃত্যু

করোনা: কুষ্টিয়া ১১ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১| আপডেট ১১:৪৫

কুষ্টিয়ায় করোনা ডেডিকেটেড হাসপাতালে ১১ জনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা কুষ্টিয়ায় করোনা ডেডিকেটেড হাসপাতালে এই ১১ জনের মৃত্যু হয়।

ডা. আব্দুল মোমেন, বর্তমানে হাসপাতালে ১৫১ করোনা আক্রান্ত রোগী ও ৫০ জন উপসর্গ নিয়ে মোট ২০১ জন ভর্তি রয়েছে। এদের মধ্যে ৯ জনের করোনা পজেটিভ ও ২ জনের করোনা উপসর্গ ছিল।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫২২ জনের নমুনা পরীক্ষা করে ১৪৯ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮.৫৪% শতাংশ। এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছে ৫৪১ জন রোগী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading