করোনা: ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১ হাজার ৩৪৪

করোনা: ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১ হাজার ৩৪৪

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১| আপডেট ১২:০০

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ১ হাজার ৩৪৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫ লাখ ৫৩ হাজার ২৭৯ জনে দাঁড়ালো।

স্থানীয় সময় বুধবার (২৮ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়। খবর সিনহুয়ার।

এদিকে ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮ হাজার ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশটিতে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ কোটি ৯৭ লাখ ৯৭ হাজার ৮৬ জনে।

কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যার দিক থেকে ব্রাজিল বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এক্ষেত্রে আমেরিকা রয়েছে প্রথম স্থানে। করোনাভাইরাসে সংক্রমণের দিক থেকে ব্রাজিল বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র প্রথম ও ভারত দ্বিতীয় স্থানে রয়েছে।

মন্ত্রণালয় জানায়, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল বর্তমানে কোভিড-১৯ রোগ সংক্রমণের নতুন ঢেউ মোকাবেলা করছে। এতে দেশের স্বাস্থ্য ব্যবস্থা চরম সংকটের মুখে পড়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার পর্যন্ত ব্রাজিলের ১৩ কোটি ৬০ লাখ মানুষ কোভিড-১৯ ভ্যাকসিনের কমপক্ষে একটি ডোজ গ্রহণ করেছে। আর ৩ কোটি ৮৭ লাখ মানুষ দুই ডোজ টিকা নিয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading