লকডাউন: এক সপ্তাহে রাজধানীতে গ্রেপ্তার ৩৬২৪, বৃহস্পতিবার ৫৬৮
উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১| আপডেট ১৯:২০
ঈদ পরবর্তী কঠোর লকডাউনের প্রথম সপ্তাহ শেষ হয়েছে। এ সাত দিনে সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে মোট ৩ হাজার ৬২৪ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) লকডাউনের সপ্তম দিন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ২০৬ জনকে করা হয়েছে মোট তিন লাখ ৪০হাজার ১০০টাকা জরিমানা।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ইফতেখারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ডিএমপির ট্রাফিক বিভাগ সপ্তম দিনে (বৃহস্পতিবার) ৪৩১টি গাড়িকে মোট ৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।
প্রসঙ্গত, গত ২৩ জুলাই ভোর ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত। বিধিনিষেধ বাস্তবায়নে আইনশৃংখলা বাহিনীর সঙ্গে মাঠে রয়েছে সেনাবাহিনী।

