হেলেনা জাহাঙ্গীরের বাসায় র‍্যাবের অভিযান

হেলেনা জাহাঙ্গীরের বাসায় র‍্যাবের অভিযান

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১| আপডেট ২২:১০

আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালাচ্ছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ৮টার পর গুলাশানে তার বাসায় অভিযান শুরু করা হয়। রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ইমরান খান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ র‍্যাবের একটি দল হেলেনা জাহাঙ্গীরের বাসায় গেছে। পরে বিস্তারিত জানানো হবে।’

সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্য পদ হারান হেলেনা জাহাঙ্গীর।
জয়যাত্রা গ্রুপের কর্ণধার হেলেনা জাহাঙ্গীর নিজেকে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবে পরিচয় দেন। সম্প্রতি ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী লীগ চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসে। তা নিয়ে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading