করোনা: দেশে একদিনে আরও ২৩৯ জনের মৃত্যু

করোনা: দেশে একদিনে আরও ২৩৯ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১| আপডেট ১৯:৪৫

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে দেশে আরও ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৫ হাজার ২৭১ জন। আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনের ২৩৯ জনসহ সরকারি হিসাবে দেশে মোট মারা গেলেন ২০ হাজার ২৫৫ জন। সরকারি হিসাবে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১২ লাখ ২৬ হাজার ২৫৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩৩৬জন। তাদের নিয়ে দেশে মোট সুস্থ হলেন ১০ লাখ ৫০ হাজার ২২০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৬৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৬৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৫৫ হাজার ৯৮২টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৫২ হাজার ২৮২টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬ লাখ ৬৪ হাজার ৮৭০টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৫৬ লাখ ৩৭ হাজার ৯২০টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ২০ লাখ ২৬ হাজার ৯৫০টি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading