দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে প্রাইম ইন্স্যুরেন্স

দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে প্রাইম ইন্স্যুরেন্স

উত্তরদক্ষিণ| শুক্রবার, ৩০ জুলাই ২০২১| আপডেট ১২:৪৫

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ২৬ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৩১ পয়সা। দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১ টাকা ১৫ পয়সা। যা গত বছর ১ টাকা ৮০ পয়সা ছিল।

৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৩৭ পয়সা।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading