জয়যাত্রা টিভির বৈধ কাগজপত্র নেই: র‌্যাবের ম্যাজিস্ট্রেট

জয়যাত্রা টিভির বৈধ কাগজপত্র নেই: র‌্যাবের ম্যাজিস্ট্রেট

উত্তরদক্ষিণ| শুক্রবার, ৩০ জুলাই ২০২১| আপডেট ১২:৪০

ক্ষমতাসীন আওয়ামী লীগে পদ হারানো ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে আটক করার পর গভীর রাতে তার জয়যাত্রা আইপি টিভি ও জয়যাত্রা ফাউন্ডেশন ভবনেও অভিযান চালিয়েছে র‌্যাব। অভিযানে থাকা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেছেন, ওই আইপিটিভি চালানোর জন্য কোনো বৈধ কাগজপত্র অভিযানে পাওয়া যায়নি।

মিরপুর-১১ নম্বরের এ ব্লকের ৩ নম্বর রোডে জয়যাত্রা টিভি কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে এই অভিযান চালানো হয় বলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান হোসাইন জানান।

অভিযান শেষে র‌্যাবের ম্যাজিস্ট্রেট নাদির শাহ সাংবাদিকদের বলেন, “রাতে গুলশানের বাসায় অভিযান চালিয়ে হেলেনা জাহাঙ্গীরকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জয়যাত্রা নামে তার একটি আইপি টিভি রয়েছে।

“তার দেওয়া তথ্য অনুযায়ী মিরপুরে জয়যাত্রা টিভি কার্যালয়ে অভিযান চালানো হয়। সব ধরনের সেটআপ থাকলেও চ্যানেলটির কোনো বৈধ কাগজপত্র ছিল না।”

সম্প্রতি আলোচনায় উঠে আসা হেলেনা জাহাঙ্গীরের ঢাকার গুলশানের বাড়িতে রাত ৮টার দিকে অভিযান শুরু করে র‌্যাব। পরে মধ্যরাতে তাকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ গণমাধ্যমকে বলেন, “তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হবে।”

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading