টিকা নিলেই মিলবে ১০০ ডলার
উত্তরদক্ষিণ| শুক্রবার, ৩০ জুলাই, ২০২১| আপডেট ১৩:২৫
করোনাভাইরাস মহামারিতে সারা বিশ্ব । যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন প্রয়োগের হার বাড়াতে নতুন করে টিকা নেওয়া ব্যক্তিদের ১০০ মার্কিন ডলার করে প্রণোদনা দিতে দেশের অঙ্গরাজ্যগুলোকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশি টাকায় যা প্রায় সাড়ে ৮ হাজার টাকা।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) হোয়াইট হাউজ থেকে দেওয়া এক ভাষণে বাইডেন বলেছেন, অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট বিস্তারের কারণেই ভ্যাকসিন সংক্রান্ত নতুন নির্দেশনা দিতে হয়েছে। পরিস্থিতি খারাপ হওয়ার পেছনে বিপুল সংখ্যক মানুষের ভ্যাকসিন না নেওয়াকেও দায়ী করেছেন তিনি।
করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই ভ্যাকসিন গ্রহীতাদের জন্য প্রণোদনা এবং কেন্দ্র সরকারের কর্মীদের জন্য ভ্যাকসিন সংক্রান্ত নতুন নির্দেশনাও জারি করেছেন বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রায় ২০ লাখ সরকারি কর্মীকে এখন হয় ভ্যাকসিন নিতে হবে নয়তো বাধ্যতামূলকভাবে সপ্তাহে সপ্তাহে শনাক্তকরণ পরীক্ষায় অংশ নিতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন নেওয়ার উপযুক্তদের অর্ধেককেই এখন পর্যন্ত ভ্যাকসিনের পূর্ণ ডোজ দেওয়া সম্ভব হয়নি । এ সময় অনাকাঙ্ক্ষিতভাবে মানুষের মৃত্যু হচ্ছে বলে উল্লেখ করেন এই ডেমোক্র্যাট প্রেসিডেন্ট। ভ্যাকসিন গ্রহীতাদের ১০০ ডলার করে প্রণোদনা দিতে অঙ্গরাজ্যগুলো এক দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের কেন্দ্রীয় প্রণোদনা তহবিল থেকে অর্থ নিতে পারবে।
আর সরকারি কর্মীদের মধ্যে যারা ভ্যাকসিন নিতে অনাগ্রহী তাদেরকে চাকরিচ্যুত করা হবে না।

